পথ চলতে চলতে এক সময় পথ ছেড়ে দিতে হয।
যখন রক্তের ঘনত্ব বাড়ে__অনায়াসে আপনাতেই।
দ্রুততম মানব ছিলে তুমি একসময়। এখন স্থবির পড়ে থাকো।
কেউ তোমার কুশলতা জানতে চায় না। একদিন তুমিও
কাঁপাতে মাঠ, মৌমাছির মতোন অনেকেই লেপটে ছিলো তোমাকে।
তুমি একসময় গরম করতে চায়ের স্টল, সন্ধ্যা আড্ডা।ডাকপিয়ন
তোমাকেও খুঁজতো। অপরিহার্য ছিলে একদিন তুমি।
রক্তের ঘনত্ব বেড়েছে বলে তোমার নিজের চলতেই হাপিসটিপিস।
তুমি বরফের মতোন জমে যাচ্ছো।
পণ্ডিতের মতোন মিতবাক হচ্ছো__তোমাকে নিষ্প্রয়োজন এখন তাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



