জীবন তো চলছেই দায়ে, অনাদায়ে, চলছে ঘটরঘটর রাত্রিশেষের মালগাড়ির মতোন,বৃদ্ধবলদের মতোন গাড়িয়ালের ভার নিয়ে চলছে, জীবন তো চলছেই হারে, অর্ধাহারে, বিহারে প্রহারে চলছে, সেই অনন্ত আশ্চর্য এক শাঁই বাবার কাছে এক ব্যাগ দুঃখ উপহারে চলছে।
জীবন হাপিয়ে উঠছে ইদানিং, পথিমধ্যে হাতাশ লাগে, জল খেতে চায়, বিশ্রাম নিতে চায়, মাঝে মধ্যে খুড়িয়ে খুঁড়িয়ে চলে, জীবনে গিঁট গিঁটে ব্যথা, নড়বড়ে পাঁজরের খুঁটি, জীবন ইদানিং ভালোবাসা ভুলে গেছে, নিজের প্রাণ বাঁচাই দায়, মালবাহি ফেরির মতোন সে চরে আটকা পড়ে,
জীবন বাঁচার স্বাদ হারিয়ে ফেলেছে ইদানিং।
২২.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



