ভাষায়, ভাস্কর্যে, ইঙ্গিতে, ইশারায়__ চোখের রঙে, রেখায ;
নৃত্যে, গীতিকায়__ গানে, কবিতায় ; যা বুঝাও__
তারই মার্জিতরূপ শিল্প__যদি ছন্দে বলো, কবিতা ;
যদি গদ্যে বলো, গল্প, উপন্যাস ; যদি ছবিতে বুঝা্ও ভাস্কর্য ;
যদি ইঙ্গিতে বুঝাও, প্রতীক ; যদি ইশারাও বুঝাও, নৃত্য __
যদি চোখের রঙে আনো হৃদয়ের নিবেদন __ আমি ভৃত্য।
তোমার সবটকু বুঝে আমি আজ ভালোবাসার মাতাল প্রেমিক ;
তাবৎ শিল্পই হলো হৃদয়ের মার্জিত রূপ । জীবনাচারের শিলিত ঢং
হলো পরিশুদ্ধতা, আর তোমার সুবাসিত আত্মনিবেদন হলো
আমার প্রেম ; স্বর্গসুধার মধুর আস্বাদ। তোমার নান্দনিক গঠনশৈলি
হলো আমার গবেষণার বিষয়, তোমার চোখ, ভ্রু, অধর, স্তন ; জঙ্ঘা
হলো আমার রমণের গোলাপঘ্রাণ, আর তুমি আমার ? বলাইবাহুল্য !
নিবেদন যখন মুটিয়ে আসো, ফুটে যাও, বৃত্তি মেলে ধরো ; আবহমান
সুরালোকের সন্ধানে, আমি পুড়ে পুড়ে সাড়া গনগনে আগুনে।
২২.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




