কবিতা ভালোবাসা মানুষ কখনো হিংসুটে হয় না
এখন কতিপয় কবি হিংসুটে দেখতে পাই
তার মানে কবিতায়ও কি ফরমালিন ঢুকেছে ?
আগে কবিদের বাড়ি গাড়ি ছিলোনা
এখন বাড়ি গাড়ি করছে
তার মানে আধুনিক কবিরা সচেতন ?
কবিদের ছেঁড়াফাঁড়া জামা ছিলো
ঝাঁকড়া মাখার চুল ছিলো
মুখে পানের পিক ছিলো,
এখন কবিরা ক্রিম সেভ করে
কোর্ট প্যান্ট টাই পড়ে
মানে অধুনা কবিরা বড় স্মার্ট।
আধুনিক কবিরা বড় আমলা
কবিরাও এখন মামলা মোকদ্দমা করে।
২২.০৬.২০১৪
......................।
মৃত্তিকার গভীর খুঁড়ে আনবো রমণের রস
ডালে ডালে ঘুরেফিরে আনবে স্পর্শের ফল
ভালোবেসে বেসে তোমাকে করবো সরস
নদীরা বইবে তখন উৎফুল্র উতল।
নদীর কাছে তোমাকে নিয়ে যাবো অামি
তোমাকে দেখাবো অবগাহনের সূত্র
তোমাকে দেখাবো নন্দনরাজার পুত্র
বড় উর্বর করবো তোমার উৎসভূমি।
প্রকৃতির অপার অপরূপ রূপে
আবেশের কুসুম কুসুম উত্তাপে
হৃদয়ের নিবেদনে দেবো মধুর পরাগ
নদী নক্ষত্রের কাছে থেকে অনুরাগ।
.....................।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




