গহীনে মোহন মধুর সুধালোক
বৃক্ষের ডালে নরম পালক__
ভাষার সুবাসে আষাঢ়ে জাগে কামনা
অনবদ্য অনিন্দ্য আমার সুমনা।
বৃষ্টির জলে ধুয়ে যায় মাঠ প্রান্তর ঘাট
খুলে যায় কামনার কপাট
ঝর ঝর বর্ষণে আকর্ষণে পৃথিবীর কেন্দের দিকে টানে
বুঝে নিই বর্ষার নতুন মানে।
বর্ষায় শুধু নদী ভরে যায় ? না নদীর সঙ্গমে আছে সাগরের টান ?
প্রাণের অঙ্কুরে মনের মুকুরে আসে ভালোবাসার ঘ্রাণ
মনোহরা মেয়ে, করো নবধারাজলে স্নান __
জীবনের হতাশা, দুঃখদৈন্য দশা হয়ে আসে ম্লান।
গহীনে যেতে চাই, পুষ্পকলিকা
অনুকূল হও, হে তমালিকা।
২৪.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




