বিবর্ণ হবে ভালোবাসার রঙ ;
নদীরা মরে যাবে, বন্ধ্যা হবে নারীরা, মানুষ ভুলে যাবে মানবতার সূত্র ;
তুমিও একদিন নিসর্গের এই নির্জনতা ছেড়ে চলে যাবে ;
একদিন উষর হবে এই পাললিক ভূমি,
ফলবতী বৃক্ষরা চৈত্রের রোদে শীর্ণ হবে,
হারাম খেয়ে জীর্ণ হবে অভিজাত বাবার পূত্র,
এই রাজপ্রাসাদ একদিন হরপ্পা আর মহোঞ্জোদারো হবে ;
তুমিও একদিন বেগানা নারীর মতো বিলাবে তোমার ভালোবাসা,
একদিন দুর্নীতি মামলায় রায় হবে, আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে একদিন ;
আমরাও বুক ফুলে মাথা উঁচু করে দাঁড়াবো,
এই নিবার্হী চেয়ারের ক্ষমতাধর সেগুনের ঠ্যাঙ, একদিন ঘুণে পোকার ভোজ্য হবে,
ঘুষঘোরদের ডায়াবেটিকস হবে, অবৈধ সন্তানের বাবারা হারাবে পুরুষত্ব ;
মিথ্যাবাদীরা হারাবে ভাষা ;
পতিতারা ভুলে যাবে ভালোবাসা ;
দুঃখ কেনো তবে হে অন্ত্যজ, হে ব্রাত্য, হে মৃত্তিকামানব ;
ইতিহাসে মরেনি কি স্বৈরাচার, অত্যেচারী, শোষক-দানব ?
২৫.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




