কত করুণার পর মন গলেনা তার
পাষাণপাথরের মতোন আদিঅন্তহীন তার অনুভূতি
লৌহমানবী আমার
তোমারে নিয়ে রচিলাম কত গান গীতি।
ভালোবাসার ভাষা শিখলাম অবাধ প্রকৃতির কাছে
উদাররতা শিখলাম অথই নীল আর গহীন নদীর কাছে
তুমি শুধু শেখালে দহনের সূত্র
স্বর্ণমানবী আমার জলেজলে ভেসে চলেছে মেঘেদের নেত্র।
এ যুগের ভালোবাসা ফুটপাতের সস্তাদরের চায়ের পেয়ালা
এ যুগের ভালোবাসা অর্থের বিনিময়ে পাওয়া পতিতার আদর
এ যুগের ভালোবাসা শুধু স্বার্থের সিদ্ধি
তাই কি তুমি ভালোবাসার জন্য ডেকেছো হরতাল ?
স্বর্ণমানবী আমার, পাষাণপাথরের মতোন পড়ে থাকো আদিঅন্তহীন
যন্ত্রের যুগে আর কে স্বীকার করে ভালোবাসার ঋণ ?
২৭.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




