জীবনকে থেমে দিয়েছি বন্ধ্যা নদীর মতো ।
জীবন আর স্বপ্ন দেখে না।
স্বপ্নহীন জীবন বন্ধ্যা নদী নয় ? নারী নয় ?
জীবনকে কান মলে দিয়েছি
আর কখখনো যাতে চুরুট না খায়, স্বপ্ন না দেখে
আর যেন ভালোবাসতে না চায়
জীবনকে আমি কয়েদি মতোন হাতকড়া পরিয়ে দিয়েছি।
জীবন আর স্বপ্ন দেখবে না,
জীবন আর রমণীর দিকে তাকাবে না
জীবন আর ভালোবাসতে চাবে না
জীবন বলেছে, সে পাষাণপাথরের মতোন পড়ে থাকবে
সে বিধবারমণীর মতোন বিক্ষত ভাবনার ভীড়ে কাটাবে রাত ?
জীবন কথা দিয়ে কথা রাখেনি
গতরাতেও সে রাজা হবার স্বপ্ন দেখেছে
রাজকুমারীর সাথে মিলন হয়েছে তার
জীবনকে এবার কী শাস্তি দেয়া যায় ?
২৭.০৬.২০১৪
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৪ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




