দিনগুলি গেছে দুঃখবেদনায়, কষ্টের আর্ত শব্দে,
ঘুমহীন রাতগুলি গেছে ভাবনায়, যন্ত্রণায়, চোখের জলে
শুভদিন একদিন আসবে। হাসির জোয়ারে ফুরফুরে দিন
আনন্দ নিয়ে আসবে আমাদের জন্য।
বনেদি ঘরের মতোন আমরাও পেটপুরে খাবো।
কেককাটা উৎসব করবো আমরাও।
মুখোশের মানুষগুলো মরে ভূত হবে
বিশ্বাসঘাতকরা হারাবে পুঁজি
অবৈধ নিবার্হীগণ হারাবে ক্ষমতা
আমরা অধিকার পাবো। আমাদের মেধার মূল্য
একদিন পাবো।
দিন যায়, রাত যায়,
মুখোশের মানুষগুলো সুদর্শন হয়
তাদের আয় রোজগার বাড়ে
নিয়তির যাঁতাকলে পা ভাঙে না তাদের
আমাদের অভিশাপগুলো মিউনিসিপালিটির ট্রাকে ভাগাড়ের
উপজাত হয়, মাছিরা দুর্গন্ধ ছড়ায়, মৃত্তিকার ভোজ্য হয়।
২৮.০৬.২০১
ক্লান্ত দুপুর। চারপাশে খাঁ খাঁ রোদ।
আকাশের মেঘের জটলা, বৃষ্টির আসন্ন সংকেত
তুমিহীন আমি অনিকেত
আজ যেন ভালোবাসার অবরোধ।
যন্ত্রমানবরা নেয় সংক্ষিপ্ত সঙ্গমের স্বাদ
প্রেমের নান্দনিকরূপ তাদের বা্স্তবিকই অজানা
তাদের রমণীরাও বেগানা
তারা কী করে বুঝবে ভালোবাসার আস্বাদ।
এই দুপুরে নুপুর বাজে শহরের অভিজাত কামরায়
বাগানো টাকায় আনন্দের উল্লোল
কামনার নদী ঘিরে কল্লোল
বকোনের পিছনে চিক্কুর দিচ্ছে দামড়ায়।
ক্লান্ত দুপুরে শহরের গলি ঘিরে পোড়া ইটের গন্ধ
বাতাস তবু বয়ে মৃদমন্দ।
২৮.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




