অালেযা, আর কতদিন ছায়াবাজি, আর কত ছলনা
আর কত অভিনয়, স্বর্নলতার পরবাসী জীবন
জীবনে কি কোনোদিন বইবে না শীরশীরে দখিনা পবন
তুমি কি কোনোদিন শাশ্বত সুন্দরের বাস্তবতা হবেনা ?
তোমারে পিছে ঘুরে ঘুরে গেলো অর্ধেক জীবন
সাফল্যের সোনার হরিণ একদিন ঠিকই ধরা দেবে
স্বপ্নের নীল ফড়িং হাতের মুঠোয় আসবে এই ভেবে
কত কত দিন রাত্রি আমার বিনিদ্র যাপন।
জীবন ও জগত চলছে আলেয়ার যাদু তন্ত্রে
মানুষগুলো দৈব ক্ষমতা বলে বাগাচ্ছে অর্থ, বিলাস
যাদুর গুঁটি চালছে আলীবাবার শেখানো মন্ত্রে
আলেয়ার পিছে পিছে ছুটে ছুটে আমাদের রুদ্ধশ্বাস।
মানুষই দরবেশ হয়, আলীবাবা হয়, যাদুকরি নীলপরি
পথ চলতে আমরা শুধু খাই হামাগুড়ি।
২৯.০৬.২০১৪
ভুল করে ভালোবাসি ভালোবাসার ছলে---
--------------------------------
সবই গেছে ভেসে ঘাঘটের জলে
শুধু আছে সাহসের এক টুকুরো উদ্দীপনা
শুধু আছে এক টুকরো খাঁটি সোনা
সবই গেছে কালের কপোলতলে।
প্রেম, কাম বাসনা কামনা
সুনাম প্রতিপত্তি যশ
কবিতার তাবৎ রস
সবই গেছে সুমনা।
বেঁচে আছি নিয়ে এতটুকু প্রেম
আর তুমি আমার হারিয়ে যাওয়া মেম
আর তোমার দেয়া একগুচ্ছ গোলাপের ঘ্রাণ
তাই নিয়ে পুষ্টি পায় আমার ক্ষুধিত প্রাণ।
সবই গেছে ভেসে গেছে ঘাঘটের জলে
ভুল করে ভালোবাসি ভালোবাসার ছলে।
২৮.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




