যদি বিলাস আর সুখ চাই
তবে শান্তি আর আনন্দরা ঘর থেকে পালায়
যদি শান্তি আর সুন্দরের লাগি করি ঘর
তবে বিলাস আর সুখরা দুঃখের জলে ভাসায়।
আমি তবে কোনদিকে যাবো
টেন্ডারে ভাউচারে ঘুষে ভরাবো স্বর্ণদেরাজ
না দিন এনে দিন খাবো
না প্রভূর সাথে করবো মেরাজ।
দেশে ভদ্রলোকের লোকের সংখ্যা এখন সর্বাধিক
শিক্ষিতের সংখ্যার ঈর্ষনীয়
কবিরাও লেখেন ছন্দময় সুন্দর লিরিক
এখন সবাই পান করেন ফাও পানীয়।
যে মেধাবীর দিকে তাকিয়ে ছিলো কৃষকপিতা
বিলাসের পুলকের স্রোতে মগ্ন সেই ভ্রাতা।
২৯.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




