তিনি লেখেন বেশ, দুর্বোধ্য, শব্দের কচকচানী নব্যধনীর দেমাকের মতোন, বাক্যে ব্যবহৃত শব্দপুঞ্জ ঘুষ খাওয়া মেদময় সরকারী আমলা। মুখের ভাষা বড়ই প্রাঞ্জল, যেন পতিতার স্বাচ্ছন্দ গালিগালাজ, দুর্বৃত্তের মতোন তার হাত, ডাকাতের মতোন তার চোখ,
পশুর মতোন হিংসুটে সেই মহান কবি।
অথচ আমরা পড়েছি, যে কবিতা পড়তে জানেনা, সে মায়ের কোলে বসে গল্প শুনতে জানেনা, যে কবিতা পড়তে জানে না তার হৃদয় বলে কিছু নেই,__এই মহান কবির ভাষারীতি শুনে মনে হলে ধন্য কবির পূর্বপুরুষ, ধন্য কবি, বন্য কবি....
২৯.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




