কবিরা একদা ছিলো নরম মনের মানুষ
তাদের সান্নিধ্যে পাথরে ফুটতো ফুল
তাদের মন ছিলো প্লাবিত নদীর দুকূল
তারা কখনোই খেত না হারাম আর ঘুষ।
হাল কালের কবিরা হিংসুটে, লুটেরা
খিটখিটে মেজাজ আর মদ গাঁজাখোর
খোলা রাস্তার পাশে তারা চকোরী চকোর
দেমাকে অহমিকায় তাদের হৃদয় ভরা।
তার মতোন তুখোর মেধাবী আর কেউ নেই
তার শব্দচয়ন,বয়ন আর উপমার প্রয়োগ
অন্য সবার আছে ঘোড়ারোগ
শুধু তিনি সুনাম কামান মেধার বলেই।
অনেক কবির দেখেছি মুদ্রাদোষ, পায়ূতে অর্শ
নগ্ন প্রেমিকার সাথে উলঙ্গ উৎকর্ষ।
৩১.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




