মায়ের কাছে মাসির কথা বলেছি
বাঘের কাছে হরিণ খবর বলেছি
লুচ্চার কাছে সাচ্চা কথা বলেছি
মাগির কাছে মদের কথা বলেছি।
রেহাই কি ভাই আছে তাতে সম্ভাবনার
সত্য মনন পাবেন আপনি কজনার
আপন হয়ে গোপন নথী হাতিয়ে নেয়
সুযোগ পেলে পুলিশের কাছে ধরিয় দেয়।
অনেক আপন হয়েছি আমার অনেক জনা
মন দিয়েছে পশ্চিম পাড়ার কৃষ্ণ মনা
সেই খবরটি যখন আমি বলছি ভাই
রাষ্ট্র হলো আমার তখন রক্ষা নাই
সেই যে আমি পালিয়ে গেলাম শহর ছেড়ে
আপন আমি করিনি ভাই আর কাউরে
০১.০৭.২০১৪
যা লিখেছি তা কবিতা নয় //
শাফিক আফতাব //
যা লিখেছি তা কবিতা নয়
জাত কবির আতঙ্ক
কেনো না প্রকৃত কবিতা তো অন্য জিনিস
কঠিন তার অঙ্ক।
প্রকৃত কবিতার আবেগ আর ভাষা আর প্রকরণ
কোনোটিই নেই
লিখলেই
কি কবি হয় কবিতা হয় ? কাব্য তো অমূল্য রতন।
মিছে কবিতার পিছে ঘুরে যৌবন হলো পাড়
আজ সবকিছু আলেয়ার
কবিতা সে তো ছলনাময়ী এক রূপশী মানবী
তাকে ধরতে পারেন শুধু প্রকৃতি কবি।
যা লিখেছি তা কবিতায় নয়
আবেগের সাথে গভীর প্রণয়।
০১.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




