সুন্দরমা, কেমন অনুপম অনুভবে সুবাসে মুখর করো মন
মনে হয় সাত সমুদ্র তের নদী পার হয়ে দেখিলাম এ কোন স্বপন।
এ কেমন মোহন আনন্দে অনিন্দ্য অপরূপ রূপে জ্বালায় ধুপ
ফুলে ফুলে উড়ে আমি আচমকা হই রঙিন মধুপ।
বৃত্তি মেলে গেলে পর কেমন সুঘ্রাণ আসে স্বর্গলোকের থেকে
অবিকল ফুলের মতোন তুমি সুবাস বিলাও যেন দখিনা পবন
আষাঢ় দিনে মনে হয় হৃদয়ে কামনার গুড় গুড় গর্জন
কত বিরহী দিনের গান গেয়ে যায় নিঃসঙ্গ ব্যথাতুর পিকে।
চোখে মুখে চুলে চুলের বিন্যাসে, স্তনে, স্পর্শের অনুভবে
কেমন কলাবতী তুমি আজ এই আষাঢ়ের মধ্যরাতে
অন্তর্গত সৌন্দর্যে, সুষমায় উপমায় কোলাহলে কলরবে
তোমাকে কত নিবিড় পেলাম আজ হৃদয়ের গহীন প্রাতে।
যন্ত্রদানবের আঁচড়ে এই শহরে কামুক পুরুষের কামনাগন্ধি রব
অথচ নিঃসঙ্গ আমি তুমিহীন পাই তোমার স্বর্গসুধার অনুভব।
০২.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




