নাব্য নদীর মতোন অশ্রাব্য বর্জ্য বহন করো এখন
তোমার জলজে এখন পচা রক্ত, দুষণ, তুষ আর ভাসমান পানা
তুমি এখন কেমন বেগানা
তোমার ভালোবাসার ভীড়ে এখন অকাল বর্ষণ।
কী সুন্দর স্বচ্ছ টলটল নদী ছিলে তুমি
তোমার সামনে এলে আমার প্রতিবিম্ব ভাসতে তোমার ভালোবাসায়
এখন তুমি পচা নদীর মতোন দুর্গন্ধময় আবর্জনায়
তোমার ভেতরে এখন কামনার কৃমি।
অথচ একদিন নান্দনিক আহবানে তোমার তরঙ্গে ছিলো বসন্ত বন্দনা
শাশ্বত সুন্দরের মালা গেঁথে তুমি কী সুন্দর একেবেকে বয়ে যেতে লাজুক নদী
কী অপরূপা, বেগবতী ছিলো তোমার জলোধি
কী সুন্দর বুক ভরা ছিলো তোমার ভালোবাসার ব্যঞ্জনা।
অবৈধ সঙ্গমে ভেতরে ধারণ করেছো দুষিত কীট
নদী, তোমাকে ওরা ব্যাভিচারী করেছে, কী হবে করে হাইকোট রীট।
০২.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




