কতবার বিপরীতে করেছি মুখ তবু তোমার প্রতিবিম্ব
তবু তোমার কথামালা প্রতিধ্বনি হয়ে ফিরে আসে দেয়ালে
কতবার আমি ভালোবাসার ডেকেছি হরতাল __
তবু তোমার ভালোবাসাহীন ভেসেছি অশ্রুজলে।
ভালোবাসাহীনতা গভীর ভালোবাসার ঝলকানি হয়
তুমিহীন নিঃসঙ্গতা তোমাকে কত গভীর করে দেয়
তুমিহীন তবু তোমারী উৎসব
ভালোবাসায় ভিজে যায় হৃদয়ের সারাগ্রাম, জবজব।
বাস্তবের পথে হেঁটে হেঁটে যখন ক্লান্ত অথর্ব আমি যাই থেমে
পরাবাস্তবের মানবী এসে হৃদয়ের সমস্তটা দিয়ে যায় ঘেমে
দিয়ে যায় সাত সাগর আর তের নদী ওপারের এক দৃশ্যপট
এদিকে তখন ঢাকার রাজপথে পড়ে থাকি, তীব্র যানজট।
তুমিহীন এই শহরে আমি ভালোবাসার ঋণে পড়ে থাকি নিঃসঙ্গতায়
তবু কত সুধা কত সুন্দর সুষমা তোমার, তোমার আসঙ্গতায়।
০৫.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





