তুমিহীন তোমাকে নিয়েই ভরে থাকি
গোলাপ বাগানের শিশির ভেজা গোলাপকলিকা
তুমি স্বর্গসুধামাখা অনন্তের পাখি __
তোমাকে নিয়ে ভরে থাকে মনমালিকা।
তোমার আসঙ্গের সুবাসে মনে দোলে কাশফুল
অপরূপা নিরুপমা অনিন্দ্যা সুন্দরতমা আমার
কত রূপ কত সুধা কত সৌন্দর্য সুষমার
তুমি আছে বলে বহমান আমার উৎসমূল।
কত চেনা কত অচেনা কত চেনাঅচেনার দোলাচল
তোমাকে পেয়ে এই আমি শান্তস্নিগ্ধ নীল বালক
ক্ষণিকেই তোমাকে মনে হয় অচেনা দৃশ্যপট __
ক্ষণেকেই মনে হয় তুমি রূপকথাকাহিনীর শোলক।
চেনা অচেনায় জীবন যায়, তোমাকে পাওয়া হয় না শেষ
রহস্যের অচেনা পথে ধেয়ে ধেয়ে যাও,ওড়াও সুবাসিত কেশ।
০৬.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





