অনুভুতির মার্জিত রূপই শিল্প
ভাষার মার্জিত রূপই সাহিত্য
তোমার নান্দনিক রূপ সৌন্দর্য
হৃদ্যতার অপর নাম ভালোবাসা।
গরুছাগলের জীবনাচারে শৈল্পিক রূপ নেই
তাই তাদের নেই সাহিত্য ঐতিহ্য সভ্যতা
মানুষ কালে কালে রেখে যায় কিছু বারতা
সৃষ্টির সেরা তারা এজন্যই।
মানুষের কুকুরের মতোই এই যে নগ্নতা
এই যে উচ্ছৃঙ্খল আভিজাত্যের উলঙ্গরূপ
অধিকার হরণের এই যে গোপণ কূপ
ভাগাড়ের ভোজ্য এসব, হে নন্দিতা।
অনুভূতিকে মার্জিত করো, চাওয়াকে শুদ্ধ
তবেই না তোমার ভালোবাসা, প্রেম পরিশু্দ্ধ।
০৬.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





