কোনোদিকেই যাবো না অামি
তোমার সামনেও দাঁড়াবো না
যে তুমি ফুলের ডালার মতোন হৃদয় তুলে দিয়েছিলে এই হাতে
যে তুমি একদিন ছিলে শিশির ভেজা ঘাসফুল
যে তুমি বীজপত্রের প্রথম অঙ্কুরের মতোন ছিলে অনাঘ্রাত
সেই তুমি আজ রঙিন রমণী এই শহরের।
ঘাসফুলগুলো পায়ে দলিয়ে দিয়ে কৃত্রিমফুলের ডগা শুঁকো
নারী অধিকারের নামে রাস্তায় রাস্তায় মিছিলের মহড়া
পাশ্চাত্যের সংক্ষিপ্ত বস্ত্রে যৌবনকে অস্ত্র বানিয়ে বাগিয়ে নিচ্ছ
সরকারি আমলার গামলা ভরা ভালোবাসার উপহার।
নাগরিকা একদিন ভালোবাসতে শিশিরভোর
আজ ভালোবাসো টাকার নহর,
যত কষ্টে কাটুক দিন, তোমার সামনে দাঁড়াবো না
০৮.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




