সেলাই মেশিনে সে অবিরাম সেলাই করছে নরম কাঁথা
সেলাইদৃশ্য দেখে কয়েকটি শঙ্খচিল লজ্জায় মেঘের আড়ালে লুকালো
রঙিন মাছের মতোন পাখনা কারুকাজে ভাঙলো নীরবতা
কামনার শারসগুলো বর্ষার বৃষ্টিতে ইচ্ছেমত ভিজলো।
শিল্পীর ভাস্কর্যে নগ্ননারীগুলো প্রাণ পেলো
জলকেলিতে মাছেরা পালিয়ে গেলো জলের গহীনে
কামনাঘন দেহের সুবাসগুলো মিশে গেলো
এই শহরের পায়রার খুপঁরিতে মশগুল বর্ষার বর্ষণে।
কী সুন্দর পুরুষাঙ্গ নিয়ে নান্দনিক পুরুষ
বদলাতে চায় তার কুরুষ
নান্দনিক নারীরা স্তনের নরম স্পর্শে পুরুষের লতাগুল্মময় বুকের সীমায়
আবহমান এক অনুভবে লজ্জায় গুঁটিয়ে গেলো স্বর্গসুধায়।
এই পৃথিবী শুধু মিলনের উৎসব
নইলে থেমে যেতোনা কোলাহল কলরব ?
০৯.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




