মনে নেই তোমাকে, শিশিরভেজা দিন, অলস বিকেল
অরণ্যের নির্জনতায় তোমার দেহের ঘ্রাণ
সবুজ থ্রিপিসের খরখরে সুগন্ধ, গোলাপ হাত, বর্ষাস্নান
তোমাকে মনে নেই আর, মনে নেই...
মনে নেই অন্তর্বাসের ভেতর থেকে উড়ে আসা নীল প্রজাপতি
স্তনের ডগায় অঙ্কুরিত পুলকপাঁপড়ির ছোঁয়া
মনে নেই সোনালী হাতের নরম আহবান, হৃদয় নিংড়ানো
আসন্ন মিলনের নিমন্ত্রণ।
সময়ের আস্তরণে শ্যাওলার স্যাঁত স্যাঁতে সবুজ ছত্রাক
শিশুস্তনের সুবাস শুকানো রোদের ঝাঁঝ
কামনার পল্লবিত বৃক্ষের উপরের ঝড়ের কল্লোলিত ঝাঁপটা
তোমাকে মনে হারাবার কত ঘটনা দুর্ঘটনা।
অনাবৃত রাতের সুবাসিত অাঁধারে তোমাকে মনে নেই
সময়ের সমাজের দহনে নিজের জান নিয়ে আজ বাঁচা দায় ....
১০.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




