কাজের মেয়ে জোলেখার সারা বছরের জমানো সঞ্চয়
খোঁয়া যাওয়ার মতোন মাথা আঁচড়ায় স্বপ্নরা __
ভালোবাসার মানবী হারিয়ে গেলে পর হৃদয় যে ভাবে খসে পড়ে প্রাণ থাকে __
অমন গহীন বেদনার ভিতরে বসে থাকি, আদীঅন্তহীন সময়ের স্ট্রিটে।
কত কেউ কথা দিয়েছিলে, কাছে এসেছিলো কত কেউ
বলেছিলো, আর কিছু না হোক দেবে সুন্দরের শব্দমালা
দেশে আজ ভ্রাতৃত্বের ভন ভন মাছি, সমুদ্রে দুষিত ঢেউ
বাতাসের দুষণে আজ দুষিত হয়েছে মেঘমালা।
নদী শাসনের মতোন প্রকৃতিকেও শাসন করছে লুটেরা, দুর্বৃত্ত
মাটি আকাশ আর নদীতেও তারা করে তর্জনী নির্দেশ
কথা দিয়ে আজ কথা রাখেনা সৎ বাবার পুত্র
স্বপ্নরা আজ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত, তবুও চলছে দেশ।
কত কেউ কাছে আসে, কথা দেয়, করে সততার অভিনয়
অথচ সে নিজেই দুর্বৃত্ত, ডাকাত আর আদম বেপারীর তনয়।
১০.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




