ফুলের মতোন শিশুগুলো রক্তে ভিজে যায়, করুণায় চায় আকাশের দিকে
যান্ত্রিক যমের দিকে সন্ত্রস্ত চায়,
কী করে যমগুলো বধ করছে এমন নিষ্পাপ ফুলে-প্রাণগুচ্ছ
কী করে গুড়িয়ে দেয় আস্তানা।
এ যে হিসোসিমা নাগারিকার পাষণ্ডতার বীভৎসতা।
দূরদেশে প্রার্থনায় তুলি হাত
এই প্রথম জীবনে কারো জন্য হাত তোলা
চোখের জলের বিনিময়ে ঈশ্বরের কাছে কুরুণার দুটি হাত :
'নরপশুদের প্রতিহত করো প্রভু। ওদের থামিয়ে দাও, বিকলাঙ্গ করে দাও।
ওদের হেদায়েত করো'।
তীব্র ঘৃণা আর ক্ষোভের বহ্নিগুলো ছুঁড়ে দিলোম ক্ষেপনাস্তের মতোন ইসরাইলের আকাশে।
১২.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




