আর তো কিছুই পারিনা, হাতকড়া পড়া আসামীর মতোন
বড় অসহায় পড়ে থাকি __বাকস্বাধীনতাহীন ;
পাগলের মতোন মুখ বুজে পড়ে থাকি, কিংবা প্রোষিতভর্তৃকার ব্যথার বিলাপে
ঝরঝর বেদনার জল নিয়ে মেঘেরদেশে তাকাই, বিমানদূতের বাণী শুনি।
আর কিছুই পারিনা, মানুষের মূল্যবোধ বিলুপ্তপ্রায়,
নিবার্হীগণ কানে খাটো, রাজনীতিকগণ বড় বাগ্মী, শিক্ষকরা আজ বাণিজ্য করে
রমণীরা সাজসজ্জা, উঁবে গেছে আবহমান নারীর লজ্জা। মানুষ আজ ফ্রি ভিসায়
অনধিকারে প্রবেশ করে অন্যের সংরক্ষিত এলাকায়, ফাও খায়,__কালো টাকা
সাদা করে, পাখির মতোন বধ ভ্রাতার মস্তক,
ঘরে বাইরে একি হন্তারক,
বললেই ধেয়ে আসে ঝাঁক ঝাঁক শুকনের পাল
মূলত বলিনা কিছু্ই, অবরুদ্ধ সময়ের কাছে সঁপে দিয়ে অনন্তে তাকাই :
এদের চেতনা দাও প্রভূ, বোধের আলো দাও, অন্তত মানুষ পশুর পার্থক্যটা
কিছুটা অনুধাবন করুক,
১৪.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




