কিছু নয়, শুধু দুবেলা দুমুঠো ভাত, ছায়াবী বৃক্ষের তল, বৃক্ষের তলে ছোট্ট একটি ঘর, ঘরের সম্মুখে একটি দিঘি,দিঘির কিছু টলটলে জল, জলের গহীনে কিছু রূপালি মাছ, আর তুমি, তোমার ভালোবাসা, ভালোবাসার ঘ্রাণ, আর আমাদের শুদ্ধসত্য প্রাণ।
এই চেয়েছি যাপনযোগ্য জীবন,
অথচ চারপাশে হায়েনা হিংসতা, দানরের মতোন মানুষের স্বভাব, ছিঁচকে চোরর সিঁধ কাটার ভয়, শিক্ষিতের শিলিত ফাঁদ, মোলায়েম ব্যবহার, জমির দাগ খতিয়ানে কালি, মানুষের ক্ষমতার লোভ, কারো কামনার কাল, কারো রমণের বমন, কারো নামে কেউ পাঠায় সমন, কেউ রক্ত চোষে, কেউ চক্ষু মোছে, কেউ আবার জোরছে চালায় গাড়ি, কেউ বা দখল করছে কারো মালিকানা বাড়ি।এভাবে চলছে প্রিয় স্বদেশ আমার, রঙ চটে যাচ্ছে আমার রঙিন জামার।
১৬.৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




