রক্ত মাংসের মানুষ তো আমিও, কী করে ফেরেস্তা ভাবো
কী করে ভাবো এই আমি তোমাকে কোনোদিন কষ্ট দিতে পারিনা
নির্জন দ্বীপে ফেলে রেখে যেতে পারিনা__এ কথা কেনো ভাবো
আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো ক্রোধ আছে,
আমারও ভিতর তো একজন পশু বাস করেন, তোমাকে তো হরণ
করতে পারি আমি, সর্বস্ব লুট করে হতে পারি বাংলা সিনেমার
সেরা ভিলেন, কেনো এত বিশ্বাস করো, কেনো ফেরেস্তা ভাবো।
অাধুনিক বিশ্বে ফেরেস্তা বলে কিছু নেই, ফেরেস্তারা পৃথিবীতে আসেনা
ভিন্ন গ্রহে বিধাতার নবীন সৃষ্টির প্রকল্পে বড় ব্যস্ত তারা এখন,
বাছপড়া বেগুনের মতোন উচ্ছিষ্ট জনগোষ্ঠির কৃতকর্ম নিয়ে
মাথা ঘামায় না তারা, তাই দেখো হরহামেশা বোমা পড়ছে, হামলা হচ্ছে,
মানুষে মানুষে ভ্রাতৃত্ব নেই, স্বার্থের পিছে ছুটছে সবাই, তবে কেনো তুমি
ফেরেস্তা ভাবো, দুষিত পৃথিবীর দুষণে কীটের দ্রবন আছে আমারও
আমিও তোমাকে হরণ করতে পারি, লুট করতে পারি তোমার নারীত্ব।
১৬.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




