শ্রাবণের রাত যায, খেয়াল নেই, রাধার শাড়ীর পত পত যখন
উড়ছে আজ রাতের বৃষ্টিভেজা বাতাসে, যখন নিকষ মেঘমালা
মুখ গুমড়ে থিম বসে আছে, কৃষ্ণের বাঁশিতে যখন কুঞ্জবন
অনুরণিত হলো, মনে হলো আজ শ্রাবণ, জাগলে মম মধুবালা।
গহীনে উতল ব্যঞ্জনা, উচ্ছল নদীর ছলাৎ ছলাৎ
কামনাপ্রবণ এলাকায় ঘ্রাণময় ফুলের সুবাসের ঢল
ভেকের ঘ্যাঙর ঘ্যাঙর, নৃত্যের ছন্দ আর রাধার ছল
আজ কেনো যেন মনে এলো স্বর্গসুধার ছলে অকস্মাৎ।
কে আসে শ্রাবণরাতে রাধিকার সখীরাও আজ কেমন কামিনী
তাদের ছন্দের বোলে নদীর তরঙ্গে আহা কেমন উল্লোল
আজ কেমন মধুরসে ঝিলমিল রাঙা হলো শ্রাবনযামিনী
আলগোছে শ্রাবণ এলো, আহা আজ কেমন কামনার কল্লোল।
রাধার ধাঁধাঁয় আজ সংগোপণে শ্রাবণ এলো বৃষ্টির জলে ভিজে
আহা কত সুধা কত সুরা কত সুবাস প্রিয়ার ভেজা শেমিজে।
১৬.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




