জীবনের দহন, অন্তর্ঘাত, পরাজয়ে গ্লানিতে যথন ব্যর্থমানুষ ;
তখন তোমার কাছে অাসি, আঁচলে মুখ গুঁজে পেতে চাই দুফোটা শান্তি,
পুনর্বার পথ চলার চেতনা সঞ্চারিত করতে চাই, হে প্রতীতি __
ভালোবেসে দাও প্রাণ, আমি আবার ফুটি, ফেলে পুরনো কুরুষ।
এমনি জীবনের কত ব্যর্থতায় দিয়েছে চলার চেতনা ;
এমনি প্রাণের বীণায় দিয়েছো কত সুর আর গীতিময় ব্যঞ্জনা ;
পৃথিবীর সকল মানুষের কাছে ফিরে এসে যখন আমি নিঃসঙ্গ ফতুর,
তুমি দিয়েছো প্রেম, ভালোবাসার প্রবাল ঢল, সাহস, ভয়হীন মুত্যুর।
আমি আর কার কাছে যাই, কে আর জানে আমাকে,
আমার দুর্বলতা, সকল কবিতা আর অন্তর্গত সুন্দরের পাঠ __
সবই তোমার জানা, কৈশোরের কিশলয়ের সেই বিস্তীর্ণ মাঠ ;
সেই ধানক্ষেতের আল, সেই অবাধ সাঁতার নির্জন নদীর বাঁকে বাঁকে।
জীবনে হেরে যাই, সকল ব্যর্থতা ভর করে, আমি হই সম্বলহীন মানুষ ;
তুমি তবু কাছে ডাকো, ভালোবাসো, তোমার কাছে আমি এখনো বীরপুরুষ।
১৭.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




