ভালোবাসার মানবীরা প্রেত্নি মতোন রাতের আঁধারে ছায়াবাজি খেলে
শ্মশানের পাশে ভূতের সাথে লুকোচুরি খেলে, আমি ভালোবেসে ধরি হাত
অমনি অবশ হযে যাই, অবচেতনার নদী ঘিরে সাঁতরাই রঙিন জলে
প্রেত্নীরা নৃত্য করে, মখমলের লাল গালিচায় মনে হয় কৃত্রিম জান্নাত।
ঘুমের ঘোলা বোধের ভেতরে অপরূপা সুন্দরীরা নগ্ননৃত্য করে, বিনাভিসায়
আমি তাদের দেশে যাই, উপভোগ করি, অপ্সরীরা আমার নিবিড় হয়
আমিও কাছে যাই, পাই, রঙিন মদের গেলাসে ঢোকঢোক পান করি প্রণয়
ফুলের মতোন পৃথিবীটা কত সুন্দর মনে হয়, কত সুন্দর মনে হয় !
ভালোবাসার মানবীরা রঙিন মাছ, অনন্তের নীল জলে রঙিন পাখনায়
অজস্র জলদামের লতাপাতার ভিতর দিয়ে বিরচন করে, মৃসন কানকায়
কেমন সুদৃশ্য দৃশ্যপট, হাঁটার নৃত্যের উড়ার ভঙ্গিতে কেমন বিভঙ্গ হই
স্বর্গলোকে কামনার কামিনীরা ভটভট ফুটতে থাকে উচ্ছল শুভ্র খই।
ভালোবাসার মানবী খুঁজেছি পার্কে, রেঁস্তরায়, ভূপৃষ্ঠে অভিকর্ষ বলে ভেতর
হাতের মুঠোর মোয়া নয় তারা, তারা প্রেত্নী, হাওয়া, কল্পনা, সুন্দরতর।
১৮.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




