স্বপ্ন মরে গেলে আর কী থাকে বলো, প্রাণও মরে যায়,
তুমি ভালোবাসতে কৃপণ হলে বলো বেঁচে থাকা যায় ?
ভালোবাসা হলো স্বপ্ন, স্বপ্নই হলো ভালোবাসার ডানা
স্বপ্নহীন জীবন উষর মরু, অনাবাদী জমি, ঝামা ইট
ভালোবাসাহীন দেহ রুগ্ন, পঙ্গু, পাণ্ডুর অাল হলুদ কেঁতুর।
ভালোবাসা মরে গেলে স্বপ্ন মরে, যেন সহমরণে
ভালোবাসার মরা তাই জলে ডোবে না
স্বপ্নের তাই বিনাশ নেই, বিলয় নেই,
এত যুদ্ধের পর তাই ভালোবাসারা মরে না।
তুমি আমার স্বপ্ন, ভালোবাসা
তুমিহীন আমি জড়, পাথর, অনুভবহীন উন্নিদ্র উম্মাদ
তুমিই শেখাও ভালোবাসার প্রমাদ।
স্বপ্ন আর তুমি হাত ধরাধরি চলো
ভালোবাসা তখুনই আমার হৃদয়ে বসলো।
১৯.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




