অন্তর্বাসের ভিতর থেকে বেরিয়ে এলো শীতসকালের ঝরঝরে একগুচ্ছ রোদ
একগুচ্ছ গোলাপের কয়েক মিলিলিটার ঘ্রাণ
অকস্মাৎ কামনারা ক'টি বোন আমাকে করে ফেললো অবরোধ
আমি তোমার নদীতে ভাসালাম সাম্পান।
আবহমান কৃষিকর্মে আমার সে কি কাজ
জমি তৈরি, আগাছা বাছান, বীজ বপণ, তারপর পটাশ ফসফেট
ধীরে ধীরে ভরে এলো ভালোবাসার মৃত্তিকার তলপেট
কী ফুরে ফুরে তখন আবহমান কৃষকের মেজাজ !
কৃষির উপর কাজ নেই, কৃষি তো আমাদের আদি পিতাদের পেশা
সেই পুরুষের দেহের ঘাম, সংগ্রাম, জনন, ভালোবাসার ছন্দের ব্যঞ্জনা
তাদের ফলিত অর্থে, সম্পদে, বোধে, আর কৃষ্টিতে আমরা দেওয়ানা
যুগে যুগে কালে কালে তাই অন্তর্বাসের ভেতর থেকে আসে রোদের নেশা।
যুগে যুগে লালিত ভালোবাসার ফড়িং উড়াই তোমার গহীন নদীর তীরে
তোমার আমার তাই এই যে টান সুগন্ধি রাতের গভীরে।
২০.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




