কী করে বলি অন্তর্গত সুন্দরের টানে সুগন্ধি রাতের গহীনে
তোমাকে রমণে আসে পেলবতি অপ্সরীর ভালোবাসা
কী করে বলি একগুচ্ছ গোলাপ ছেনে যে সুবাস জমে মনে
তারই সুঘ্রাণে আমার তোমার কাছে আসা।
সুগন্ধি রাতে যখন খোলস খুলে যায় সুন্দরের, নান্দনিক কাঠামোর
কারুকার্যে নিজেই ফুটে উঠি যেন নিকুঞ্জে আমি সুদৃশ্য সূর্যমুখি
তোমাকে আলিঙ্গনে অঙ্গনা আমার কামনার বিহঙ্গরা পাখা মেলে উড়বার
কত সুন্দর তুমি, কত অপরূপা, কত মোহন মদির তুমি, দৃপ্ত মেলি আঁখি।
নদীর নীল জল, নির্জন অরণ্যে ভেতর দিয়ে কুলকুল বয়ে যায়
হরিণীরা চরে বিস্তীর্ণ ঘাসের মাঠে, শঙ্খের মতোন মন তোমাকে চায়
মনে হয বিস্তীর্ণ এই মাঠের ঘাসে তুমি আমি অবাধ আকাশের নিচে
মিলনে আনি স্বর্গের সুগন্ধমাখা কিছু সজিব অনুভব, কলরব।
লজ্জার আঁচল ভেঙে ভালোবাসা উঁকি দেয়, প্রেমগুলো জড়িয়ে ধরে
তুমি আমি নীল সাগরে ভাসমান জাহাজ হই, চলি অচেনা বন্দরে।
২০.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




