ডাক্তারী ভাষায় ভালোবাসা বলে কিছু নেই, প্রদাহ ;
আইনের ভাষায় ভালোবাসা হলো চুক্তি ;
ধর্মের ভাষায় ভালোবাসা হলো একত্র সহবাস, সন্তান জন্মদান ;
তোমার আমার ভাষায় ভালোবাসা হলো বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস, নীলাকাশ
নদীতীর কাশফুল, বিস্তীর্ণ অরণ্যে দীর্ঘ ভ্রমণ।
আমার দাদির ভাষায় ভালোবাসা স্মৃতিচারণ
আমার বাবার ভাষায় ভালোবাসা হলো কাঁচা বাজার, অফিস আদালত, চালডাল, লবনতেল
বিভিন্ন উৎসব, মাস শেষে দুধের বিল, বাসা ভাড়া, ছেলের টিউশন ফি, তাঁর বাবার কবর জেয়ারত
ফুপুদের নাইওর, মা'র সাথে মাঝে মধ্যে ঝগড়াবিবাদ।
লম্পটের কাছে ভালোবাসা হলো নারী ধর্ষণ, যৌনমিলন
পতিতার কাছে ভালোবাসা হলো খদ্দেরের ব্যাগ হাতানো
শিল্পীর কাছে ভালোবাসা হলো ছন্দের দোলা, কবির কাছে ভালোবাসা হলো আত্মভোলা।
বাউলের কাছে ভালোবাসা স্রষ্টার সান্নিধ্য, তোমার আমার কাছে ভালোবাসা হাতে হাত রেখে নীলাকাশে
চাওয়া, শঙ্খের মতোন উড়ে যাওয়া, সুগন্ধি রাতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




