দিন যায়, রাত যায়, একটি করে দিন কমে যায়
ভালোবাসারা বুড়ো হয়, রঙ বদলায়, তুমি কেমন বাস্তববাদী হও
ভুলে যাও আবেগের পদাবলি, মানুষরাও
কেমন বদলে যায়, কিছু কথা জমা হয় ঐতিহ্যের মালসায়।
সেদিনের শিশুরা আজ কেমন সশস্ত্র সন্ত্রাসী
সেদিনের তুমি আজ কেমন তুখোর কর্মকর্তা।
সেদিনের নীতিবোধের কথা বলা মানুষগুলো আজ কেমন অাগ্রাসী
কীসের অবতার তারা আজ নিজেই বিধাতা।
দিনের আলোর মতোন সেদিনের তুমি আজ কেমন রহস্যময়
সূর্যের মতোন ধ্রুব তুমি কেমন ছলনাময়ী
মানুষের আয়ের উৎস আজ থাকে অজ্ঞাতসারে
দিন যায়, রাত যায়, মানুষ ভয় পায় না বিধাতারে।
দিনে দিনে আজ বয়সীনি পৃথিবীর ঘোড়ারোগ
মানুষেরও আজ যেন মাছের মায়ের পুত্রশোক।
২৫.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




