বর্ষার নদীর মতোন ভালোবাসারগুলো ধরে রাখা যায় না
সঙ্গমের টানে চলে গহীনের দিকে
অদৃশ্য এক অনুভবে তোমার দিকে যাই
লগ্ন করি, নগ্ননদীর মতোন যাই জলজসহবাসে।
এখন আমার দুষ্কাল
বড় বুভূক্ষু সময় এখন
আর্তমানুষের মতোন বড় ক্ষুধার জ্বালা নিয়ে দিন কাটাই
ভালোবাসার ভারি বর্ষণে প্লাবিত হয় উপদ্রুত উপকূল ।
বর্ষায় আসে বসন্তদিন
শ্রাবণে আসে চৈত্রের চৌচির
দেহের রক্তের প্লাবনে আসে নবান্নের উৎসব
পৃথিবীর পথে আজ কত কোলাহল কলরব।
বর্ষার নদীর মতোন আজ বড় ভরপুর
আজ রাতে নিকষ অন্ধকারে বাজছে কামনার নুপুর।
২৬.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




