দিন যায়, ইতিহাসের পাতায় জমে কবিতার শব্দাবলি, সংগ্রামে উত্তুঙ্গ রাজপথ চেতনার শঙ্খ হয়, আমাদের কঙ্কালের কাঠামোগুলো উত্তরাধিকারের ব্যবহারিক পরীক্ষার উপাদান, তোমার আমার ভালোবাসারা রাজপথের মতোন ক্ষয়ে যায়, চাকার ঘর্ষণে। বর্ষার বর্ষণে যে উচ্ছলতা নেমেছিলো শ্রাবনরাতে, ভালোবাসার সুবাসে হৃদয়ের জ্বালায় কামনার লোবান, ইতিহাসের সোপাণে সংগোপণে বোধের অক্ষরের মতোন ঝকঝক করে, ঐতিহ্যের প্রস্তরগুলো সফেদ দালানের মতোন চুনকামের গন্ধে কী সুন্দর অনুভব জাগায় অস্তিত্ত্বের, অথচ আমার হৃদয় ডুকরে কেঁদে মরে ভালোবাসার আসন্ন বিপর্যস্ত ঝড়োদিনের পূর্বাভাসে,
আমাদের হৃদয় ভালোবাসে, আমাদের জীবন অভিযোজিত হয়, আমাদের ক্ষোভগুলো যুদ্ধ বাধায়, আমার গার্হস্থ্যজীবন ঐতিহ্যচেতনার অনুষঙ্গ হয়, তোমার ভালোবাসা হয় আমার বেঁচে থাকার অবলম্বন, তবু পৃথিবীর অভ্যন্তরে ভূকম্পন.....
২৭.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




