বৃষ্টি হয়, চারপাশে কত গভীর প্রণয় !
আমার শুধু তোমাকে হারাবার ভয়
চাঁদ ওঠে, চারপাশে কত ফুল ফোটে
আমি দেখি তোমার করুণ ঠোঁটে।
নদী বয়, নদীতীরে কাশফুল দোলে
আমি শুধু হারাই তব কোমলকোলে।
আকাশ নীল হয়, শঙ্খচিল উড়ে যায়
আমার শুভ্রতা তোমার ভালোবাসায়।
বর্ষার বর্ষণ, রিমঝিমগান
বর্ষার রাতে ফাটে আমার পরাণ।
মক্ষিকার গুনগুন,আমি আজ নির্ঘুম
নির্জনবাসে আজ কীসের মউসুম।
বৃষ্টি হয়, আমি হই রাজার তনয়
তবু তোমাকে আমার হারবার ভয়।
৩১.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




