তোমার ভাবনাগুলো একসময় শিশির ঝরাতে ঘাসফুলে
তোমার প্রেম একসময় আমাকে ধুয়ে দিতো ঝর্ণার জলে
এখন তোমার ভালোবাসা বিবর্ণ ঝরাপাতাদের ভীড়
তোমাকে মনে হয় না আর, কেমন শূন্য পড়ে থাকে নীড়।
আসলে একসময় মক্ষিকার গুঞ্জরিত নৃত্যে ফুল ফোটে
একসময় মেঘের দেহ ফেটে ঝির ঝির পড়ে সফেদ জলকনা
একসময় মানুষের সকল সাধ, আহ্লাদ হয়ে আসে তামাটে
একসময় আবার নদীর মতোন নারীরাও হয়ে যায় বেগানা।
পালাবদল আর বিবর্তনের ইতিহাসে দেখলাম জীবন যাদুরগুঁটি
পথ চলতে যেমন জড়িয়ে যায় পায়ের কাছে মটুরশুঁটি
ভালোবাসা প্রেম অমন জড়িয়ে যায়, মানুষ হয় পাগলপ্রতীম__
তোমাকে ভালোবেসে তবু একদিন খেয়েছি শারাব এক সিলিম।
অথচ আজ কেমন গা ছাড়া ভাব, তুমি বলে কেউ ছিলে
এ কথা মনে নেই, অথচ কত কত দিন বর্ষার জলে ভিজেছিলে।
১৬.০৯.২০১৪
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




