কোনোদিন কেউ এসে দেবেনা শিশিরের ছোঁয়া
কোনোদিন ফুটবে না ফুল ওই বৃদ্ধবৃক্ষটার
জানি প্রেমের আশা সেতো ছেলের হাতের মোয়া
চিরদিন জ্বলে গেছি, সয়ে গেছি যন্ত্রণা, বিরহকাঁটার।
তবু আমি ইচ্ছে করেই তোমাকে চাই
যদিও তুমি কোনোদিন ভুলেও বাড়াবে না ভালোবাসার হাত
যদিও সকল চেষ্টা যাবে আস্তাকুঁড়ে বৃথাই
তবু তোমাকে নিয়ে স্বপ্ন দেখি নতুন প্রভাত।
কোনোদিন কেউ এসে নেবে না এই দুঃখের ভার
কেউ এসে শুনবে না আমার বিনিদ্র রজনীর দুঃসহ বিরহগাঁথা
বিবর্ণ ঝরাপাতাদের মতোন ঝরে যাবে আমার সকল কবিতা
তবু কেউ হবে না আমার।
সে আশাও নেই, শুধু বালিয়াড়ি !
তবু আমি কি পথপানে চেয়ে ছাড়া বাঁচতে পারি ?
১০.১১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


