আজ আর নেই কিছু, পড়ে আছে বিবর্ণ ঝরাপাতা
আজ আর আনন্দ নেই, আছে কিছু ধূসর কবিতা
আজ আর তুমি নেই, আছে তোমার প্রাণের সুবাস
আজ আর প্রেম নেই আছে প্রেমের প্রকাশ।
আজ আর আমি অপেক্ষার প্রহর গুণে গুণে হইনা সাড়া
আজ আর নেই ঘরে ফেরার তীব্র তাড়া
এখন আদী অন্তহীন অনেক সময়ের অবকাশ
আছে গহীন গভীর এক নীলাকাশ।
আছে দুঃখ বেদনার দুফোটা জল
আছে ভাবনার ভীড়ে বসে ভালোবাসার স্মৃতিমন্থন
আছে বর্ষার অবিরাম ঢল
চেতনার ভীড়ে কত কথোপকথন।
কিছুই থাকে না, পড়ে থাকে মৃত ডিম, খোলস__
আর থাকে হাওয়ার শরীরে কিছু প্রেমের পরশ।
১০.১১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


