একদিন আকাঙ্ক্ষার পাতারা শুকে যায় ;
পড়ে থাকে শীর্ণ শুষ্কো মরা বাকলের বৃক্ষ __
একদিন নদীরা মরে যায়__
পরে থাকে শূন্যবালুচর, ধু ধু বিস্তীর্ণ বক্ষ।
একদিন প্রেমের প্রদীপ নিভে যায় __
স্বপ্নরা মরে যায় বলে ভালোবাসা পালায় ;
একদিন আশারাও ধুমায় যন্ত্রণায় __
একদিন সব মিশে যায় ধূসর কুয়াসায়।
একদিন ভালোবাসার হাতে ফুটতো প্রথমগোলাপ,
একদিন হৃদয়ের আবেদনে তুমি নীলপ্রজাপতি ;
অথচ একদিন সব হয়ে যায় অপলাপ __
একদিন কত পর হয় আমাদের সাধনার প্রতীতি।
একদিন তুমি ছিলে, ছিলো ভালোবাসার ধান ;
সময়ের কাছে আজ আমরা সব কামনার পাতান।
১৪.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


