কী দেবার আছে আর ?
বর্ষা শেষে আসে কি বৃষ্টির রিমঝিম গান ?
মরাবৃক্ষের থাকে কি ঋতুস্রাব ?
যে মানবী হারিয়ে গেছে তার ভালোবাসা কতটুকু রাঙাবে ফাগুনের বন ?
তবু আমি ভুল করে ভাবি তুমি বুঝি আবার গর্ভবতী হচ্ছো
ভূমির উর্বরতা ঠিকই আছে পাললিক সমভূমির
অথচ চোখ মেললেই উষর প্রান্তর, বিরাণ খামার !!
জীবন ফুরিয়ে যায় __
স্বপ্ন ফুরায় না !
নতুন পাতার মতোন তবু উকিঁ মেরে চায় আকাশের নীল
কালই যাচ্ছে অনন্তের পথে
তবু সে খোজেঁ অন্তমিল।
দেবার কিছু থাকে না
তবু হৃদয়ে ভরে দিতে চাই আমার শেষটুকু ....
২২.০২.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



