সময় চলে যায়__পড়ে থাকে ঝরাপাতাদের ক্রন্দন
ভালোবাসা পুরনো হলে হারায় তার জৌলুস
ক্ষমতায় গেলে যেমন মানুষ পাল্টায় খোলস __
প্রথম প্রেমের লাগি প্রেমিকার মনে থাকে তবু স্পন্দন।
ফাগুন নাকি এসেছে__প্রেমিকার শাড়ির আঁচলে কেমন সুবাস
খরখরে ঘ্রাণের কেমন নিশ্চেতন করা আবেশ
অথচ কেনো জানি আমার মনে আজ দীর্ঘশ্বাস __
হৃদয়ে আমার নেই ভালোবাসার এতটুকু রেশ।
পিছন ফিরে দেখি__মনে হয় প্রথম বসন্ত সেই কবে এসেছিলো
তারপর কেটে গেছে কত বসন্তের বেলা __
মক্ষিকার কত গুঞ্জরিত আকুতি কামনা জলে ভাসিয়েছিলো ভেলা
প্রণয়ীর লাগি আমার মন বর্ষার মেঘের সাথে ভিজেছিলো।
সময় চলে যায় __পড়ে থাকে ঝরাপাতাদের ক্রন্দন
আমি যে পুড়ে গেলাম ফাগুনবেলায় __কেউ কি জেনেছে কখন্ ?
২৪.০২.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



