কারো পাতের ভাত কাড়ি খাই নি আমি
কারো পাকাধানে দেয়নি মই __
ছিনিয়ে নেয়নি কারো রূপসিনী সই
আমার জীবনে আসেনি কোনো অভিমানী।
চিরকাল দুঃখকে সঙ্গী করে আমার পথচলা
পেটের ক্ষুধার জন্য হাড়ভাঙ্গা খাটুনি__
ভাবনার ভীড়ে গেছে সমস্ত রজনী __
যেই এসেছিলো__ করে গেছে ছলাকলা।
দই দেখে তাই আজ চুনের কথা মনে হয়
তোমাকে দেখে মনে হয় প্রতারণার ফাঁদ ;
যদিও শান্তি পাই শুনে কালজয়ী প্রবাদ
একদিন নাকি হয় সত্যের জয় ?
সত্যের জয় হতে হতে জীবন পার __
দেখা হকে কি কোনোদিন রূপসী প্রিয়ার ?
২২.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


