পরিশ্রমি কবির মতোন দাও শব্দের সুবাস__
তোমাকে আমি ভালোবাসা দেবো :
বুকের দুর্বায় যদি গড়ো প্রেমের আবাস
সমুদয় পৈত্রিক সম্পত্তি তোমার নামে লিখে দেবো।
আমি তো চিরকালই ভালোবাসার দিনমজুর
ঝামা ইটের গুড়ি ভেঙে গড়েছি আমার নিলয়
হৃদয়ের গভীরে আসো ঝুমুর ঝুমুর
জীবনে আসুক না ঝড় ঝঞ্ঝা আর কঠিন প্রলয়।
রাজনৈতিক ফায়দা লুটতে মশগুল শিক্ষিত চোর
কুর্ণিশ করে করে কুঁজো করে দিলে পিঠের দণ্ড
সত্য মিথ্যের প্রভেদ আজ তাদের সমার্থক শব্দজোড়
ভালোবাসার তারা বুঝে কি মাথামুণ্ড ?
কবিতার শব্দের মতোন প্রাঞ্জলতা দাও
সরস ভালোবাসার গহীনে আমারে ডুবাও।
২২.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





