বুকের গভীরে লেগে থাকে কষ্টের দাগ
হারানোর বেদনাগুলো তবু রাত্রি জাগায়
ভুলেও মাখেনি কেউ সুগন্ধি পরাগ __
জীবন চলে গেলো কী এক অদৃশ্য ধাঁ ধাঁ'য়।
না পাওয়ার বেদনা নিয়ে তবু পথ হাঁটি__
গিঁটে গিঁটে ব্যথাগুলো জমে জমে ওঠে __
স্বপ্নের ঘোরে খাই লুটোপুটি __
সুখবর পাই না একটিও মোটে।
দুঃখ করি না তবু মেনে মেনে চলি
দুঃখ দৈন্য দশা__কুঁড়ে কুঁড়ে খাক
নাইবা পেলাম আমি দুটো ফুলকলি
বোশেখের মেঘগুলো হতাশা ছড়াক।
আঁধারের গভীরে থাকে আলোর মিছিল
দেখো না কত উদার আকাশের নীল !
২২।০৩।২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





