পরাবাস্তব - ০১
স্পষ্ট দেখতে পাচ্ছি
কয়েকজন মান্যবর কুকুর পরস্পর মুখ শুঁকছে
একজন নির্বিঘ্নে ঢুকে গেলো পাতালপুরীতে।
কয়েকজন বানর তাই দেখে লেজ নাড়ছে।
বানরগুলো আজ বড় বেশি হিংসাপ্রবণ।
কী সুন্দর ধবধবে সাদা বানর, সোনালী বানর, কৃষ্ণবানর
শিয়ালের কালারের মতোন বানরমহোদয়গণ
বানরগুলো কী সুন্দর তুলতুলে গাল,
লকলকে চুল, কী সুন্দর প্রমিত উচ্চারণ
বানরগুলো ক্রীম সেভ করে, বানরগুলো দুর্বা কাটে
বানরগুলো দীর্ঘ পুরুষাঙ্গ নেড়ে নেড়ে যায়।
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ! পাচ্ছি কি ?
না একটা ঘোরের মধ্যে আছি আমি ?
বানর তো ক্রীম সেভ করে না, বানরের খুর নেই, দুর্বা কাটে কীভাবে ?
আমি চোখ কচলাই, চশমা লাগাই।
না কোনো ভুল নয় ?
অবিকল দিনের আলোর মতোন সত্য,
গাণিতিক সূত্রের মতোন সত্য।
কুকুরের সম্ভাষণটা বেশ শৈল্পিক মনে হলো,
নিবেদনের প্রক্রিয়াটিও হৃদ্যিক
দীর্ঘ সময় তারা উপভোগ করলো।
হঠাৎ গৃহকর্তার লাঠির অাঘাতে কুকুরদ্বয় আলাদা হতেই
দরজায় ঠক্ ঠক্ ঠক্......দেখি কাজের বুয়া মনির মা .....
স্যার আজ কী পাকাবো ?...
০৯.০৪.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




