শুয়ে আছি ; গভীর রাতে আঁধারের কনাগুলো ডালিম দানার মতোন ফুটছে
প্রিয়তমা তার সবটুকু আবেগ দিয়ে সুবাস মেখেছে কমলার বোঁটে __
মধুর মদির রাত্রি আজি বর্ষার জলের ভিজে দিচ্ছে কদমফুলের স্পর্শ।
সুন্দরের খালে দোন পদ্ধতিতে চলছে সেচকার্য
অমনি দেখছি অজস্র শারস বৃক্ষের মাথায় ডাকছে __
হাতের মুঠো ভরে যখন পৃথিবীর সমস্ত পুলকদের আমি বন্দি করেছি
দেখি প্রিয়তমার চোখে আনন্দের শিশির।
রক্তে আজ পৃথিবীর সকল ফুলের সুবাস __
হৃদয়ে আজ ভালো লাগার চরমতম মুহূর্ত
রাত্রি ঘিরে আজ লাল ডালিমের সৌন্দর্য
তোমার হৃদয়ের ইকুরিয়ামে আমি আজ রঙিন মাছ
নীল লাল কানকায় লেজ নেড়ে চলছি ঘ্রাণময় জলে
নান্দনিক জলদামে আজ তোমার আমার অভিসার __
সঙ্গম ; পৃথিবীর কেন্দ্র থেকে চলছে পুলক উত্তোলনের কাজ
শক্ত করে বাঁধো হে কামিনী মেয়ে __
জানো না মানুষের প্রতি পৃথিবীর মায়া কমে গেছে __
কখন নড়ে উঠে হিমালয় ___কখন আবার ধ্বংসস্তুপে পরিণত হয়
তোমার ভালোবাসা ! .....
৩০.০৪.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


