অজ্ঞ, অশিক্ষিত, পাগলিনী মা আমার __
আমি তো স্কুলে যাবোই না,
তুমি বললে : ‘ওই দেখো, রাস্তা দিয়ে বর যায়, কনে যায়,
স্কুল গেলে ওমন কনে পাওয়া যায়’
__আর পাওয়া যায় কনের বাপের কাছে দামি দামি খেলনা, টেপ ;
লজেন্স
পরদিন থেকে স্কুলে যাওয়া শুরু হয় আমার।
স্কুলে যাই। কনে তো পাইনা। স্যার ; শুধু পড়ায় :
'হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম'__তাদের আবার
খাড়া শিং !
বাড়ি এসে মাকে বলি : 'তুমি মিথ্যে বলেছো মা। মা বললেন :
‘কনের বাবা তোমার জন্য ছোট্ট একটা ফনিক্স সাইকেল কিনতে গেছেন দুরের শহরে
তারপর তোমার গানের জন্য একটি ক্যাসেট’ __তোমার ঈদের দিনের নতুন পোশাক।'
এভাবে কনে পাবার আশায় স্কুল যাওয়া শুরু হয় আমার
কনে তো পাইনি__লজেন্সও পাই নি।
পেয়েছি, বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি।
মা দিবসে সেই ডিগ্রির সবটুকু গর্ব মাকে দিলাম।
নিসর্গ : ঢাকা
১২.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


